ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জবিতে ম্যুরাল স্থাপনের প্রতিবাদে মশাল মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যায়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ম্যুরাল ও ছবি সম্বলিত নাম ফলক তৈরির প্রতিবাদে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ম্যুরাল না ফলক, ফলক ফলক, যে ভিসি ম্যুরাল করে, সেই ভিসি মানিনা, লেজুড়বৃত্তিক রাজনীতি, চলবে না চলবে না শ্লোগান দেন।

সমাবেশে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বাবার নামে মাজার তৈরি করেছে৷ আমাদের টাকায় তারা ম্যুরালের রাজনীতি করেছে। আমরা চাই আমাদের ভিসি আমাদের নিয়ে ভাববেন, আমরা কি খাই, কোথায় থাকি এসবের খোঁজ-খবর রাখবেন। অথচ তিনি তা না করে ম্যুরালের রাজনীতি করছেন। আমরা এই ম্যুরালভিত্তিক রাজনীতি, লেজুড়বৃত্তিক রাজনীতি ক্যাম্পাসে চাইনা।

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী মো. ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার নামের ফলক থাকতে পারে। কিন্তু তার কোন ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নিবে না। হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনারা ৫ আগস্টের আগের পরিবেশ ভুলে যাবেন না। যারা সে সময় ম্যুরাল কেন্দ্রীক রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষ তাদের অপমানিত করে দেশ ছাড়া করেছে।

এর আগে একই দিন সকালে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জবিতে ম্যুরাল স্থাপনের প্রতিবাদে মশাল মিছিল

আপডেট : ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪