ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা

  • সংবাদ360 ডেস্ক
  • আপডেট : ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১৮৬ ভিউ
সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও। শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন। তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে।

বিক্ষোভকারীদের বক্তব্য হলো- যুক্তরাষ্ট্র ও তার দোসররা তাদের বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করবে না। সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সব সময় আমাদের ওপর নজরদারি করে যাচ্ছে। কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের। তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে।

ইসরায়েল ও তার মিত্ররা ছাড়া প্রায় সব দেশ ওই হামলার নিন্দা জানিয়েছে। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে চালানো ওই বিমান হামলায় সহস্রাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা

আপডেট : ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪