ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

ডিম আমদানিতে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক খামারিরা

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৩০৭ ভিউ

উৎপাদন খরচ না কমিয়ে ডিম আমদানি করে প্রান্তিক খামারিদের ধ্বংসের চক্রান্ত চলছে। পাশাপাশি প্রাণিসম্পদ ও ফিড সিন্ডিকেট বহাল রেখে ডিম আমদানি করায় সংকট আরও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

বুধবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ডিম আমদানি সরকারের ভুল সিদ্ধান্ত। এতে প্রান্তিক খামারিরা লোকসানে পড়বে, দেশীয় খামারগুলো বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে সংকট আরও বড় আকার ধারণ করবে। ডিম ও মুরগির উৎপাদনে ৭৫ ভাগ খরচ ফিডের তাই ফিড সিন্ডিকেট করপোরেট গ্রুপগুলোকে শাস্তির আওতায় আনতে হবে। ফিডের দাম কমিয়ে উৎপাদন খরচ কমানো সম্ভব। এতে বাজারে ডিম ও মুরগির দাম কমে আসবে।

  • ভারতে একটি ডিমের উৎপাদন খরচ ৫ টাকা ও এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৭৬-৮৬ টাকা। এদিকে বাংলাদেশে একটি ডিমের উৎপাদন খরচ ১০.২৯ টাকা, এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৫৫-১৭০ টাকা। বাংলাদেশে ডিম মুরগির উৎপাদন খরচ কেন বেশি হচ্ছে এগুলে খতিয়ে দেখে ব্যবস্থা না নিয়ে ডিম আমদানি ভুল সিদ্ধান্ত।

আগামী ৭দিনের মধ্যে সরকারকে ডিম আমদানি বন্ধ করতে হবে এবং ফিড সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে তা না হলে প্রান্তিক খামারিরা বাজারের চাহিদার ৮০ শতাংশ ডিম মুরগির উৎপাদন বন্ধ করে দিবে বলে ঘোষণা দেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

ডিম আমদানিতে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক খামারিরা

আপডেট : ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪