ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

কেন ভারত সফরের দলে নেই শরিফুল?

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯১ ভিউ

পাকিস্তানের বিপক্ষে যে দলটি খেলেছিল, সে দলটিতে কোন পরিবর্তন আনা হবে না; সেটা মোটামুটি জানাই ছিল। কারণ, রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই স্বাগতিক পাকিস্তানের চেয়ে অনেক উজ্জ্বল ও ভাল ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ব্যাটিং আর বোলিং দুই ডিপার্টমেন্টেই টাইগারদের পারফরমেন্স ছিল অনেক উজ্জ্বল ও শ্রেয়তর।

ঠিক তাই হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুর গড়ানোর আগে ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে একটি মাত্র রদবদল হয়েছে। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন ব্যাটার কাম উইকেটরক্ষক জাকের আলী অনিক।

কেন শরিফুল নেই দলে? পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলা এ বাঁ-হাতি পেসারের বদলে কি কারণে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী দলে? সে প্রশ্নের তাৎক্ষণিক জবাব মেলেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, অন্যতম নির্বাচক হান্নান সরকার আজ বেলা তিনটায় মিডিয়ার সাথে কথা বলবেন। তখন ব্যাখ্যা দেবেন, কেন, কি কারণে শরিফুল নেই।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ইনজুরির কারণেই ভারত সফরে দলে নেই শরিফুল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পায়ের পেশিতে টান ধরায় দ্বিতীয় টেস্ট খেলা হয়নি বাঁ-হাতি পেসার শরিফুলের। নির্ভরযোগ্য সূত্রের খবর, সেই ইনজুরি পুরো ভাল না হওয়ায় শরিফুলকে দলে নেয়া হয়নি।

মানা গেল, ইনজুরির কারণে শরিফুল নেই। তাহলে একজন পেসার না নিয়ে ব্যাটার জাকের আলী অনিককে নেয়া হলো কেন?

ধারণা করা হচ্ছে, ভারতে যে দুই শহরে খেলা হবে, সেই চেন্নাই এবং কানপুরের পিচ মূলত স্পিন সহায়ক। সেখানে বাড়তি পেসার নিয়ে যাওয়ার চেয়ে একজন ব্যাকআপ স্পিনার বা বাড়তি ব্যাটার খেলানোই যুক্তিযুক্ত। তাই জাকের আলী অনিককে নেয়া।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

কেন ভারত সফরের দলে নেই শরিফুল?

আপডেট : ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪