ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

মোরেলগঞ্জে ওয়াশ সেবার টেকসই উন্নয়নে ডরপ-এর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতে চলমান কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে হেলভেটাস বাংলাদেশ, সহযোগিতায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব রুরাল পূয়র (ডরপ)।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা যায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, স্থানীয় ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, “প্রত্যন্ত অঞ্চলে উন্নত ওয়াশ সেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থার পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি কার্যকর মনিটরিং ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।”

ডরপ-এর পক্ষ থেকে জানানো হয়, মোরেলগঞ্জ উপজেলায় ইতোমধ্যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির উৎস, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং হাইজিন শিক্ষার প্রসারে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগকে আরও টেকসই ও সম্প্রসারিত করার পরিকল্পনা সভার মূল উদ্দেশ্য ছিল।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা সভা শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক নয় বরং মোরেলগঞ্জের ওয়াশ খাতের ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি সুদৃঢ় ভিত্তি রচনা করবে।

এই সভাকে ঘিরে সংশ্লিষ্ট মহলে আশাবাদের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে, যা এলাকাবাসীর স্বাস্থ্য ও জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

মোরেলগঞ্জে ওয়াশ সেবার টেকসই উন্নয়নে ডরপ-এর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫