ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হলেন জাকারিয়া তাহের সুমন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

৫ সদস্যের আংশিক কমিটিতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক, সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১নং যুগ্ম আহ্বায়ক, আমিরুজ্জামান আমিরকে যুগ্ম আহ্বায়ক, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব ও হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারের ১৯৬৪ সালে ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) এর সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম একেএম আবু তাহেরের বড় ছেলে। পিতা একেএম আবু তাহেরের হাত ধরে জাকারিয়া তাহের সুমন ব্যবসা, সমাজসেবা, রাজনীতিতে সক্রিয় হন।

২০০৪ সালে একেএম আবু তাহের এমপি’র মৃত্যুতে কুমিল্লা-৮ (বরুড়া) আসনটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনে মরহুম আবু তাহেরের ছেলে জাকারিয়া তাহের সুমন নির্বাচন অংশগ্রহণ করে বিপুল সংখ্যক ভোটে জয় লাভ করেন।

অন্যদিকে নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ছিলেন।

উল্লেখ্য, ২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হলেন জাকারিয়া তাহের সুমন

আপডেট : ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫