ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

৫৭ জনের বহর নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা

  • সংবাদ360 ডেস্ক
  • আপডেট : ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭০ ভিউ

সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টা ছাড়াও তার সঙ্গে ৫৭ জনের একটি বহর যাবে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার ব্যয় সংকোচনের নীতিতে বিশ্বাসী। তবে কিছু ক্ষেত্র আছে যেখানে ব্যয় সংকোচন করা সম্ভব নয়। নিরাপত্তা সবার আগে। সে প্রয়োজনীয়তাকে সামনে রেখে ৫৭ জনের এ দলটি যাচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যে বড় বহর নিয়ে যাওয়া হতো, তা ব্যাখ্যা করতে তিনি অপারগ।

তবে তিনি উল্লেখ করেন, ৭৩ ও ৭৪তম অধিবেশনে বাংলাদেশ থেকে যথাক্রমে ৩৪৪ ও ৩৩৫ জন সদস্যের দল গিয়েছিল। কোভিড-১৯ এর কারণে ৭৫তম অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও, ৭৬তম অধিবেশনে ১০৮ এবং ৭৭তম অধিবেশনে ১৩৮ জনের দল গিয়েছিল। এমনকি কোভিড পরবর্তী সময়ে যখন ব্যয় সংকোচনের গুরুত্ব দেওয়া হচ্ছিল, তখনো ১৪৬ জনের একটি দল নিউইয়র্কে পাঠানো হয়েছিল।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও বলেন, আমাদের এবারের দলটি শুধু প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়েই গঠিত, যার মধ্যে একটি বড় অংশ নিরাপত্তা ও প্রেসের সদস্য। এ সফর সরকারের ব্যয় সংকোচনের নীতির প্রতিফলন।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

৫৭ জনের বহর নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪