ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

আজ থেকে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

উদ্বোধনের পরই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে রিহ্যাব ফেয়ার- ২০২৪। আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার থেকে ক্রেতারা পছন্দমতো ফ্ল্যাট ও কাঙ্খিত প্লটের বুকিং দিতে পারছেন। সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা- বিক্রেতাদের সব সময় বাড়তি আগ্রহ রয়েছে। ফেয়ার নিয়ে খুশি ক্রেতা-বিক্রেতারা। এছাড়া ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিহ্যাব ফেয়ার- ২০২৪ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. সিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হাবিব উল্লাহ, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়াসহ সংগঠনটির পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্যরা। রিহ্যাবের পক্ষ থেকে কয়েক মাস ধরেই দ্রুত ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) সংশোধনের তাগিদ দেওয়া হচ্ছিল। এ প্রসঙ্গটি টেনে রাজউক চেয়ারম্যান বলেন, যত দ্রুত সম্ভব ড্যাপ সংশোধন করা হবে।

৫ দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান জানান, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে ১৫টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে।

এবারের রিহ্যাব ফেয়ারে ২২০টি স্টল রয়েছে। এই ফেয়ারে ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে ২ ধরনের এন্ট্রি টিকেট থাকছে। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) এর কাজে ব্যয় করা হবে। টিকিটের রাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

আজ থেকে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

আপডেট : ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪