ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

​“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারুণ্যের শক্তি ও মেধার সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশ সামনে এগিয়ে যাবে।

​

অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট : ২ ঘন্টা আগে