সংগৃহীত ছবি
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে-র (TAKAICHI Sanae) আমন্ত্রণে চার দিনের এক সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি জাপানের প্রধান শহর টোকিওর উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ তাঁর প্রতিনিধিদলে রয়েছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই চার দিনের সফরকালে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষ প্রতিনিধিঃ 



















