ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫; মানববন্ধন ও বিক্ষোভ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ​ ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা: উৎপাদন খরচ বৃদ্ধিতে দিশেহারা কৃষক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জ্বালানি খাতে তারেক রহমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ–​রেজাবুদ্দৌলা চৌধুরী গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা

বাগেরহাটের মোরেলগঞ্জে ২১৪ নম্বর দক্ষিণ সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তাফা হাওলাদারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ সদর ক্লাস্টারের শিক্ষকবৃন্দের আয়োজনে ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফীন। বিশেষ অতিথি ছিলেন মো. আসাদুজ্জামান, সতীশ চন্দ্র মণ্ডল ও সারমিন খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাসেল মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা গোলাম মোস্তাফা হাওলাদারের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার নিষ্ঠা, দায়িত্বশীলতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন। সহকর্মীরা তার সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা তার অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন অর রশীদ,শিক্ষক ওবায়দুল করিম, সাবেক প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, নাজমুন নাহার ও মাহবুবা করিম,শিক্ষক রেহানা রিয়া, বিকাশ চন্দ্র হালদার, হাসিনা খানমসহ অনেকে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফীন বলেন, “অবসর গ্রহণের পরও আপনার কর্মদক্ষতা ও অভিজ্ঞতা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। আপনার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

পরে আয়োজকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তাফা হাওলাদারকে সকল শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে মোরেলগঞ্জ সদর ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা

আপডেট : ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬