ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫; মানববন্ধন ও বিক্ষোভ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ​ ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা: উৎপাদন খরচ বৃদ্ধিতে দিশেহারা কৃষক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জ্বালানি খাতে তারেক রহমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ–​রেজাবুদ্দৌলা চৌধুরী গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ​

এআই ছবি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে নতুন ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের প্রভাব বিবেচনায় নিয়ে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লার বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।

এর আগে গত রোববার রাতে প্রজ্ঞাপন জারি করে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম গত সোমবার থেকে কার্যকর হয়েছে।

দাম বাড়ানোর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হতো। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাবে এর আগে গত এপ্রিলেও বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়।

অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ২ টাকা ২৩ পয়সায়। আর ডিটিসি এলাকায় (ঢাকার আশপাশে) প্রতি কিলোমিটার বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ২ টাকা ৪৩ পয়সায়।

জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ​

আপডেট : ৪ ঘন্টা আগে