ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫; মানববন্ধন ও বিক্ষোভ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ​ ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা: উৎপাদন খরচ বৃদ্ধিতে দিশেহারা কৃষক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জ্বালানি খাতে তারেক রহমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ–​রেজাবুদ্দৌলা চৌধুরী গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরধের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে ঐ জমির শিমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা করে।

এ সময় আহাদ আহমেদ (২৪) ও বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। এর মধ্যে ছেলে আহাদ আহমেদ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাবাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে নিহত হয়েছে এবং বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ সজ্জা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত

আপডেট : ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬