ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

নবীজির (সা.) আদর্শে জীবন গড়লেই মিলবে শান্তি ও কল্যাণ: ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, নবীজি (সা.) শুধু ইবাদতের শিক্ষা দেননি; মানুষের সঙ্গে সদাচরণ, পরিবার ও প্রতিবেশীর অধিকার, অসহায়-দরিদ্রের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বাস্তব শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, বর্তমান সময়ে হিংসা, বিভেদ, নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট বেড়েছে। এর অন্যতম কারণ মানুষ কুরআন-সুন্নাহ ও রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। নবীজির (সা.) সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানবিকতার শিক্ষা অনুসরণ করলে সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

শনিবার (১৫ আগস্ট) পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর দ্বিতীয় ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নবীপ্রেম শুধু মুখে প্রকাশ নয়; তাঁর সুন্নাহ অনুসরণ ও চরিত্র ধারণের মধ্যেই প্রকৃত নবীপ্রেমের প্রকাশ। নবীজির (সা.) আদর্শকে জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মামুনুল হক, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. মফিজ উদ্দীনসহ অনেকে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

নবীজির (সা.) আদর্শে জীবন গড়লেই মিলবে শান্তি ও কল্যাণ: ছারছীনার পীর ছাহেব

আপডেট : ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬