জলবায়ু পরিবর্তন, দূর্যোগ মোকাবেলায় এক্সিলেন্স ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্রকল্পের আওতায় দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়গুলির সাথে সংগতি রেখে ঝালকাঠির নলছিটিতেও ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি এ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ ও আলোচনা সভা আয়োজন করেন।
প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করার পরেই সোমবার (২৯ জুন) বেলা দুইটায় শিক্ষার্থীদের নিয়ে এক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নলছিটি টু মোল্লারহাট সড়কের কিছু অংশ প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নীম গাছ,একটি আমড়া গাছ ও একটি মেহগনি গাছের চারাসহ অনেক প্রজাতি জাতের গাছের চারা রোপণ করা হয়।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ একরামুল করিম মিঠু মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সীমা আক্তার, সহকারি শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

আমির হোসেন, ঝালকাঠিঃ 



















