ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের সরবরাহ, চাহিদা ও মূল্য বেশী আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রংপুর বিভাগ সফরে যাচ্ছেন এম. হোসাইন আহমদ বেহাল সড়কে স্বস্তি ফিরিয়ে প্রশংসা কুড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ফুটবল উন্মাদনায় মাতল প্রবাসী পল্লী গ্রুপ, অনুষ্ঠিত হলো প্রীতি ম্যাচ বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বাগেরহাটের মোরেলগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে উপজেলা পর্যায়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা সম্বলিত স্টল পরিদর্শন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। তিনি বলেন, বর্তমান যুগে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃসহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প, পরিবেশবান্ধব উদ্যোগ, কৃষি উন্নয়ন বিষয়ক মডেল এবং ডিজিটাল সেবাভিত্তিক স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। স্টলগুলো ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের নতুন নতুন চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তার বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জনপ্রিয়

ভোলায় ইলিশের সরবরাহ, চাহিদা ও মূল্য বেশী

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট : ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬