ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না: অধ্যক্ষ আলমগীর হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

শনিবার (৬ জুন) পিরোজপুর জেলা কৃষকদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রুতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে। তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের লুটপাট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি কাজ করে যাবে। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নারী সংসদ সদস্যের কর্মতৎপরতারও প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। জেলা কৃষকদলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিব খান। অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না: অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেট : ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬