ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

মাদকের চালান বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের স্মারকলিপি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের চালান বন্ধ, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকসেবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

শনিবার (৬ জুন) দুপুরে জামায়াতের উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হলে নেতাকর্মীরা উপজেলা প্রশাসন ও মোরেলগঞ্জ থানায় পৃথকভাবে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নেতারা অভিযোগ করেন, মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত ও বিভিন্ন প্রবেশপথ দিয়ে মাদকের চালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একইসঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন আমীর মহিবুল্লাহ রফিকসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

মাদকের চালান বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের স্মারকলিপি

আপডেট : ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬