ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার বেতনবৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ক্রমেই ছোট হচ্ছে বরিশাল! ১২০ কিলোমিটার জনবসতি পাঁচ বছরে নদী ভাঙ্গনে বিলীন মোরেলগঞ্জে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টায় চার যুবককে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ মোরেলগঞ্জে লবনাক্ত জমিতে থাইল্যান্ডের আম চাষে সফল কৃষক রুহুল মোমেন চিতলললমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী ড. ইউনূসের বিচার চাইলেন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন

টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, “আমাদের সম্মানিত সদস্য ও প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই গুণী অভিনেতা। গত বছরের ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার শনাক্ত হয়, যা পরে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। চিকিৎসার অংশ হিসেবে ইতোমধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছিল।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন তার ছেলে তাছফিক।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছিলেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার সহজাত অভিনয় দর্শকের কাছে তাকে আলাদা করে চিনিয়ে দেয়। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ বহু জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার

ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন

আপডেট : ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬