ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু নলছিটিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তি: চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’ ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন নীলফামারী মেডিকেল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য চালু হলো বাস সার্ভিস চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নলছিটিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ঝালকাঠির নলছিটিতে অনুরাগ আল হাসান দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ।

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক মশিউর রহমান রাসেল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল খান ও মাদরাসা সুপার মনিরুল ইসলাম। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাদরাসার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরাও মাদরাসায় উপহার সামগ্রী তুলে দেন সুপারের হাতে।

জনপ্রিয়

তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন

নলছিটিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

আপডেট : ৩ ঘন্টা আগে