ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু নলছিটিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তি: চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’ ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন নীলফামারী মেডিকেল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য চালু হলো বাস সার্ভিস চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জের তেলিগাতীর মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য স্লুইজ গেটের দাবীতে মানববন্ধন

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এমন স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য স্লুইজ গেটের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষোভে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী পুরুষ  রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থেকে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল ফলানো সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনো জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা আর্থিকভাবে চরম তির মুখে পড়ছেন।

স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে মাষ্টার অম্বরেশ তালুকদার বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

ইউপি সদস্য মো. খলিল হাওলাদার এ সময় সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করে বলেন, জলাবদ্ধতার কারনে আমাদের গ্রাম থেকে সহজে কেউ মেয়ে বিবাহ করতে অথবাবিবাহ দিতে চায়না। এ অবস্থা থেকে আমরা পরিত্রান চাই।

এছাড়া, মানববন্ধনকারীরা দেশের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের বাঁচাতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও করেন।

জনপ্রিয়

তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন

মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩ ঘন্টা আগে