ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

হেফাজতে ইসলামের আমিরসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

মাওলানা সাদ সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে পাঁচশত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ আলেমের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করেন মাওলানা সাদের অনুসারী মো. যুবায়ের হোসেন।

আজ সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য বিবাদীরা হলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমদ।

মামলা প্রসঙ্গে আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বলেন, ‘আমরা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করি। আদালত আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ৫ নভেম্বর মামলার বিবাদীরাসহ কিছু আলেম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভি সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এতে করে এই ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে ৫০০ শত কোটি টাকার ক্ষতি হয়েছে।’

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

হেফাজতে ইসলামের আমিরসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪