ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ। এ উপলক্ষে কলেজে অনুষ্ঠিত হয় ‘বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩’, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী বাঙালি সাজে অংশ নিয়ে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বৈশাখী র‍্যালি, গ্রামীণ খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং বৈশাখী মেলা। রঙিন পোশাক ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস যেন পরিণত হয় এক মিলনমেলায়।

কলেজের সহকারী প্রভাষক এইচ এম জসিম উদ্দিন হাওলাদার বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং তাদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক শাহজাহান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ছবির আহমদ আখন্দ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রবীর কুমার নাথ। সার্বিক সহযোগিতায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক গোবিন্দ মল্লিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল ওয়াদুদ হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রায়হানা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ক্রীড়া আয়োজন পরিচালনা করেন সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এবং অনুষ্ঠান সম্প্রচনার দায়িত্বে ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক বেদান্ত হালদার। এছাড়া কলেজের রোভার স্কাউট টিম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কলেজ শাখার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬