ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

টানা চতুর্থবার রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিএনিসিসি শিক্ষক নির্বাচিত হলেন নীলফামারীর ওমর ফারুক

নিষ্ঠা, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের অনন্য স্বীকৃতি পেলেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুন কমান্ডার মোঃ ওমর ফারুক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬’ উপলক্ষ্যে তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে দীর্ঘ দিন ধরে শিক্ষা ও ক্যাডেট প্রশিক্ষণকে এগিয়ে নিচ্ছেন মোঃ ওমর ফারুক। এটি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের এক বিশাল অর্জন।

উল্লেখ্য যে, এই নিয়ে তিনি টানা চারবার (২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে) রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। তাঁর এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের মাঝে আনন্দের জোয়ার বইছে।

মোঃ ওমর ফারুক বর্তমানে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন ‘বি’ কোম্পানির নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি বিএনসিসিতে অতিরিক্ত এই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছেন তিনি। পেশাগত উৎকর্ষ সাধনে তিনি বিএনসিসি অধিদপ্তর কর্তৃক নির্দেশিত ১৯টি বিশেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

শিক্ষকতা ও বিএনসিসি পরিচালনার পাশাপাশি মোঃ ওমর ফারুক বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ। তিনি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ করে রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, পরিবেশ বিষয়ক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহযোগিতা’ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সংগঠনের মাধ্যমে তিনি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মোঃ ওমর ফারুকের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি নীলফামারী জেলার শিক্ষা ও ক্যাডেট প্রশিক্ষণের ক্ষেত্রে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

টানা চতুর্থবার রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিএনিসিসি শিক্ষক নির্বাচিত হলেন নীলফামারীর ওমর ফারুক

আপডেট : ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬