ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর টহল

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে পুলিশ সদস্য মোতায়েন আছেন। দলটির কার্যালয় ঘিরে রাজধানীর কাকরাইল এলাকায় সেনাবাহিনীর একাধিক দলকে টহল দিতে দেখা গেছে। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে জাপার কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাকরাইলে দলের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আজ শনিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। সেই সমাবেশ প্রতিহত করারও ঘোষণা দিয়েছিল ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা।

এ পরিস্থিতিতে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাকরাইল এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে। ফলে জাতীয় পার্টি তাদের আজকের সমাবেশ স্থগিত করেছে। তবে যেহেতু সমাবেশ ও পাল্টা কর্মসূচির ঘোষণা ছিল, সে কারণে ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর টহল

আপডেট : ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪