ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

শনিবার কাকরাইল ও আশপাশে সভা-মিছিল নিষিদ্ধ

ফাইল ছবি

শনিবার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইসহ আশপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রেপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

এদিকে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার (২ নভেম্বর) সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি।

জানা গেছে শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে দলের চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।

জি এম কাদের বলেন, শনিবার যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না, যে যেখানে
আছেন। আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করো। মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে। আমরা জীবন দিতে প্রস্তুত আছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২ নভেম্বর) কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অন্যদিকে দলটির ডাকা সমাবেশ ‘করতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

শনিবার কাকরাইল ও আশপাশে সভা-মিছিল নিষিদ্ধ

আপডেট : ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪