ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব ২০২৫।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মোঃ নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাগেরহাট জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা কেবল চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং মানুষ হওয়ার প্রধান পথ। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস-এই তিন গুণই নবীন শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। তারা আরও বলেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট : ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫