ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে অনলাইন ক্যাসিনো কিংবা জুয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া যাবে না। এতে করে শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশু-কিশোররা বিনামূল্যে টিকা পাবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টাইফয়েডের টিকা নেওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, মীর কাসেম মাস্টার, সাবেক শিক্ষক হাফিজার মাস্টার, সাবেক প্রকৌশলী আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা চর্চা ও মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

গোবিন্দগঞ্জে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫