ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লে. জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের মাইনুর রহমান

সংগৃহীত ছবি

পিরোজপুর জেলার কৃতি সন্তান ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান সোমবার (১৪ অক্টোবর) লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

তাকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে। তার এই পদোন্নতিতে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আর্টডকের নতুন জিওসি মাইনুর রহমান চট্টগ্রামের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এ কর্মকর্তা ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।

তিনি জাতিসংঘ মিশনে ২০১০-১১ সালে ডি আর কঙ্গোতে একটি পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মহামান্য রাষ্ট্রপতির উপ সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

মো. মাইনুর রহমান ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল শহরের এ মাস্টার্স ডিগ্রী লাভ করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য স্বীকৃতি লাভ করেন। পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কের (পাড়েরহাট সড়ক) ‘হাসিনা মঞ্জিলের’ মরহুমা হাসিনা আক্তার এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্কতা (ডিএসপি) মরহুম লুৎফর রহমান দম্পতির কনিষ্ঠ সন্তান তিনি। ব্যক্তিগত ভাবে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

লে. জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের মাইনুর রহমান

আপডেট : ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪