ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

স্কটল্যান্ডে বিএনপির আলোচনা সভা: গণঅভ্যুত্থান স্মরণ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ

স্কটল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির আয়োজনে ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক—তারেক রহমান” শীর্ষক আলোচনাটি ছিল অনুষ্ঠানটির মূল আকর্ষণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির। তিনি বলেন, “এই দিনে আমরা স্মরণ করি গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করা শহীদদের এবং আমাদের অনুপ্রেরণার প্রতীক তারেক রহমানকে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একতা ও ঐক্যের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হবে দেশ-বিদেশে।”

বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “তারেক রহমানই এ দেশের আগামী দিনের গণতন্ত্রের নেতৃত্ব দেবেন। তাঁর উপর জনগণের আস্থা এবং ভালোবাসা অনন্য।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল হাসনাত। এ ছাড়া সভায় আরো বক্তব্য রাখেন কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ইরফানুল হক পাটোয়ারী এবং স্কটল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল মোড়ল। তারা বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সক্রিয় থাকবেন।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মিলনস্থল।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

স্কটল্যান্ডে বিএনপির আলোচনা সভা: গণঅভ্যুত্থান স্মরণ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ

আপডেট : ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫