ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল জলঢাকায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার ৩, গ্রেফতার ৫ মোরেলগঞ্জে ৪০টি গাছ কেটে ফেলেছে, প্রতিপক্ষের হামলায় আহত ১ এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” তীব্র প্রতিবাদ ও নিন্দা মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের মিলনমেলা আয়োজনকে সামনে রেখে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মো. শফিক।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক।

সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, প্রেসক্লাবকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সদস্যদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আসন্ন মিলনমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, সংগঠনের কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কলিম।

এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মো. শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ ও ধর্মবিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।

সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মো. হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা।

সভাপতির বক্তব্যে নুরুল হোসাইন বলেন, ২০২৩ সালের ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদনে প্রেসক্লাবের কার্যকরী পরিষদ গঠিত হয়। কিছু সদস্যের দীর্ঘ অনুপস্থিতির কারণে কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, একটি মহল সংগঠনের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি। ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার কথাও তুলে ধরে তিনি ন্যায়বিচারের দাবি জানান।

প্রধান অতিথি জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ; সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এ পেশার মূল দায়িত্ব। তিনি গুজব ও অপপ্রচার রোধে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভায় বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু ও সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

জনপ্রিয়

সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট : ২০ ঘন্টা আগে