ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল জলঢাকায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার ৩, গ্রেফতার ৫ মোরেলগঞ্জে ৪০টি গাছ কেটে ফেলেছে, প্রতিপক্ষের হামলায় আহত ১ এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” তীব্র প্রতিবাদ ও নিন্দা মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

জাতীয় সংসদে বক্তব্য রাখবেন কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালাম

মোঃ আবুল কালাম এমপি

আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখবেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি। এলাকার সর্বস্তরের মানুষকে ঐতিহাসিক এই সংসদ অধিবেশন উপভোগ করার আন্তরিক আহ্বান জানিয়েছেন স্কটল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী জনাব ইরফানুল হক পাটোয়ারী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরফানুল হক পাটোয়ারী জানান, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার প্রিয় মানুষদের প্রতি বিশেষ অনুরোধ রইল — আগামীকাল বিকাল ৩:৩০ মিনিটে সংসদ টেলিভিশনসহ অন্যান্য সম্প্রচার মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন অনুসরণ করুন। এই পর্বে আপনাদের প্রিয় জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকার জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করবেন।

উল্লেখ্য, মোঃ আবুল কালাম কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত এই সংসদীয় আসনটির উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ তাঁর সক্রিয় সংসদীয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

প্রবাসী সমাজকর্মী ইরফানুল হক পাটোয়ারীর এই আহ্বান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারাসহ দেশে-বিদেশে অবস্থানরত কুমিল্লা-৯ আসনের অনেক সমর্থক এই পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

সংসদ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংসদ অধিবেশনের সরাসরি সম্প্রচার দেখা যাবে বলে জানা গেছে।

জনপ্রিয়

সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

জাতীয় সংসদে বক্তব্য রাখবেন কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালাম

আপডেট : ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬