ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল জলঢাকায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার ৩, গ্রেফতার ৫ মোরেলগঞ্জে ৪০টি গাছ কেটে ফেলেছে, প্রতিপক্ষের হামলায় আহত ১ এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” তীব্র প্রতিবাদ ও নিন্দা মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

‘ইহুদি বিদ্বেষী মন্তব্য’ ও ‘হিটলারের প্রশংসা’ করায় অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল

মিজানুর রহমান আজহারী | সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলl এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী থাকা আজহারী ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে যান। তার সফরসূচিতে বিসব্রেন, মেলবর্ন, সিডনি ও ক্যানবেরায় অন্তর্ভুক্ত ছিল।

জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

অভিযোগ রয়েছে, বক্তৃতার সময় তিনি এডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ইহুদিদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন এবং বৈশ্বিক নানা সমস্যার জন্য তাদের দায়ী করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর সফর নিয়ে আগে থেকেই তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন সংগঠন সতর্ক করেছিল। তিনি বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রীসহ একাধিক সংসদ সদস্য অস্ট্রেলিয়ায় অবস্থিত বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের কাছ থেকে যোগাযোগ পেয়েছিলেন।

প্রসঙ্গত, আজহারীর এই বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয় এবং ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি ও ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠানের কথা ছিল।

জনপ্রিয়

সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

‘ইহুদি বিদ্বেষী মন্তব্য’ ও ‘হিটলারের প্রশংসা’ করায় অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল

আপডেট : ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬