ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে “তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগেরহাট প্রেসক্লা‌বের সম্মেলন কক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপ‌রিচালক মইনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারন সম্পাদক মো: হেদা‌য়েত হো‌সেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া, বিভ্রান্তিকর ও অপতথ্যের বিস্তার রোধে তথ্য যাচাই এবং ফ্যাক্ট-চেকিং এখন সময়ের অপরিহার্য দাবি। সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মী, সরকারি দপ্তর ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্য গ্রহণের আগে যাচাই-বাছাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং তথ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬