ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে নীলফামারীতে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

নীলফামারী সরকারী কলেজে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সকালে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে ছয় উপজেলা থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শণ করেন প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান।

এর আগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে এই সপ্তাহ শুরু হয়েছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে বিজ্ঞান ভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করেছে তা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে। আমরা আশা করি, এখান থেকে এই জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।

জনপ্রিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

আপডেট : ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬