ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই

ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যজন, নির্দেশক জামাল উদ্দিন হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডার স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই সন্তান ও স্ত্রী রওশন আরা হোসেনকে রেখে গেছেন।

তার ছেলে তাশফিন হোসেন তপু, মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবা জামাল উদ্দিন হোসেন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন।’

জামাল উদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এতদিন লাইফ সাপোর্টে ছিলেন। কানাডার ক্যালগেরি’র রকিভিউ হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। আজ শনিবার (১২ অক্টোবর) বাদ জোহর জামালউদ্দিন হোসেনের লাশ দাফন করা হবে।

নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে অনেক বছর যুক্ত ছিলেন জামাল উদ্দিন হোসেন। তার স্ত্রী রওশন আরা হোসেনও একজন অভিনয় শিল্পী। এই দম্পতির ছেলে তাশফিন হোসেন কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক। আর মেয়ে বসবাস করেন আমেরিকায়।

জামাল উদ্দিন হোসেন নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন।

তার নির্দেশিত আলোচিত নাটকগুলোর মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই

আপডেট : ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪