ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিডাঙ্কিও

সংগৃহীত ছবি

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছে জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিডাঙ্কিও। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে ভূমিকা রাখায় এই পুরস্কার পেয়েছে সংস্থাটি।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার পাওয়া সংগঠনটি স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

নাম ঘোষণার সময় নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন পারমাণবিক অস্ত্রবিরোধী বিশ্ব গড়ার প্রচেষ্টায় নিহন হিডাঙ্কিও’র অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করেছেন।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি। আর প্রতিষ্ঠান ৮৯ টি।

প্রথা হিসেবে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসাবে গত ৭ অক্টোবর থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) পর্যন্ত যথাক্রমে চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।

প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি সোনার মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২কোটি ৮০ লাখ টাকা)

২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিডাঙ্কিও

আপডেট : ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪