ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে দ্বীপজেলা ভোলা এসএসসি’ ৯৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বন্ধুত্ব… যার নেই কোনো জাত, ধর্ম বা বয়সের সীমারেখা। দ্বীপজেলা ভোলার এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের অটুট বন্ধনকে আবারও নতুন করে উদযাপন করলেন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে। পুনর্মিলনীতে হাসি আনন্দে মেতে ওঠেন একটি দিন। পুরনো বন্ধুদের পেয়ে ফেলে আসা অতীত জীবনে ফিরে যায়। এসময় এসএসসি’৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় যেন এক উৎসবে পরিনত হয়েছে। যেথায় থাকি যে যেখানে, বাঁধন মোদের প্রাণে প্রাণে।”

এই প্রাণের বাধঁনে দীর্ঘ এক বছর পর আবারো একত্রিত হয়েছে ভোলার এসএসসি’ ৯৮ ব্যাচের বন্ধুরা। সকাল ৯টা বাজতেই ভোলা স্টেডিয়াম সড়ক এলাকার শিল্পকলা একাডেমীতে দূর-দূরান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হ‌য়। নানা সাজে সজ্জিত অডিটোরিয়ামে জমকালো আয়োজনে কেক কাটার মধ্য  দিয়ে দিনব্যাপী পূর্নমিলনী অনুষ্ঠানের শুভসূচনা হয়।

একের পর এক আয়োজনে মেতে ওঠে ৯৮ ব্যাচের প্রায় ৪ শতাধিক বন্ধু বান্ধব। অতীতের সকল স্মৃতিচারণে যেন ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা সবাই। হাসি-ঠাট্টা, মজা-দুষ্টুমিতে মেতে ছিলো যেনো পুরোটা সময়। এমন আয়োজনে সকলেই অনেক আনন্দিত। স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা, গান, রেফেল ড্র আর নাচে মুখরিত ছিল পুরো আয়োজন। বন্ধুরা ফিরে গেছেন ফেলে আসা সেই শৈশব-কৈশোরের দিনগুলোতে।

দুপুরের মধ্যহ্ণ ভোজের পর পর শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত শিল্পীদের পাশাপাশি এসএসসি’ ৯৮ ব্যাচের বন্ধুদের মধ্য থেকে কেউ গান আবার কেউবা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। সংগীতের সাথে সাথে বিভিন্ন আলোক বাতির ঝিকিমিকিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানটি। এসময় আনন্দ উৎসবে নেচে গেয়ে পুরো অতীত জীবনের স্মৃতি রোমন্থন করে বন্ধুরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।

দ্বীপজেলা ভোলা এসএসসি’ ৯৮ ব্যাচের আয়োজক কমিটি সদস্য এ্যাডমিন ও মডারেটর সজিব সাহরিয়ার ও নেয়ামুল সোহাগ বলেন, বন্ধুত্ব মানেই একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা। এসএসসি’ ৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের বন্ধনকে শুধু উদযাপন করেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা আরো বলেন, এই পূর্ণমিলনী ঘিরেই গড়ে তোলা হয়েছে ৯৮ ব্যাচ ফাউন্ডেশন। যার উদ্দেশ্য অসুস্থ বা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করছেন বলেও জানান, পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজকরা।

ভোলার এসএসসি’ ৯৮ ব্যাচের এই উদ্যোগ শুধুই একটি পুনর্মিলনী নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে দ্বীপজেলা ভোলা এসএসসি’ ৯৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫