ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

এশিয়ান কাপ বাছাইয়ে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (১০ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরের। ম্যাচ শুরুর আগেই উত্তেজনার পারদ চড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের চারপাশে। দুপুর দুইটার আগেই স্টেডিয়াম এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড়ে রীতিমতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

হামজা-শোমিতদের হাত ধরে বদলে যাওয়া দল নিয়ে এবার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও পূর্ণ তিন পয়েন্ট চায় লাল-সবুজরা। খেলতে চায় ভয়ডরহীন ফুটবল। নতুন এই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুরও।

এর আগেও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এবারের ম্যাচ একেবারই ব্যতিক্রম। নতুন এক বাংলাদেশকে দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ঘরের মাঠে যে হামজা-শোমিতদের সমন্বয়ে লাল-সবুজের দাপট দেখানোর পালা।

সবশেষ ১০ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে পরাজিত সৈনিকের ভূমিকায় বাংলাদেশ। মাঝে দীর্ঘসময় কেটে গেলেও সাক্ষাত হয়নি এই দু’দলের।

তবে দীর্ঘদিন পর এএফসির মূল মঞ্চে পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি দুই দেশ। এবার মহারণ শুরুর আগেই প্রতিপক্ষকে হুঁশিয়ারি বাংলার অধিনায়কের কণ্ঠে। নতুন কিছু দেখার অপেক্ষায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও।

বাংলাদেশ কোচ বলেন, ‘ভারতের সঙ্গে ভালো করেছি, তবে আরো উন্নতি দরকার। কিছু জায়গায় আমারা এখনো কাজ করছি যাতে সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জন করা যায়।’

এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প থেকে শুরু করে অনুশীলনে থাকলেও মূল ম্যাচে খেলা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমে হামজার অভিষেক গোলের যোগান দেন তিনিই।

হামজার সঙ্গে মাঝমাঠে শোমিত শোমও যোগ দেয়ায়, জামাল ভূঁইয়ার জায়গা কিছুটা অনিশ্চতই বটে। তবু যতক্ষণ সুযোগ পান লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাতে চান ক্যাপ্টেন।

সিঙ্গাপুর-বাংলাদেশের র‍্যাংকিং ব্যবধান ২২। তবুও ঘরের মাটিতে বাংলাদেশকে ফেভারিট মানছেন সিঙ্গাপুর কোচ। তবু নতুন বাংলাদেশকে রুখতে ছক কষছেন সিঙ্গাপুর।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

এশিয়ান কাপ বাছাইয়ে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আপডেট : ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫