ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পদ হারানোর পর ফারুক আহমেদের দেশত্যাগের তথ্যটি গুজব

ফারুক আহমেদ | ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড উত্তাল সময়ই পার করছে।  বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিসিবি সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিলের ফলে পদ হারান তিনি। বিসিবির গঠনতন্ত্র মেনেই এভাবে পদ হারালেন ফারুক আহমেদ।

এরপর তার দেশ ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে সাবেক এই অধিনায়কের। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিষয়টি সত্য নয়। ফারুক আহমেদ এখনও দেশেই আছেন।

সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এনএসসি এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া, আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টি আরও সামনে নিয়ে আসেন।

আট পরিচালকের চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের কোটার ৫ পরিচালকের পদের একটি থেকে ফারুককে সরিয়ে দেয়। আর সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলরশিপ প্রদান করে। গঠনতন্ত্র মেনে এখন তিনি বিসিবি পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হতে পারবেন বুলবুল।

শুক্রবার (৩০ মে) বিকালে বোর্ড সভা ডাকা হয়েছে সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমের সভাপতিত্বে। সেখানে প্রথমে পরিচালক ও এরপর আমিনুলকে বোর্ড সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

এর আগে গেল বছরের আগস্টে সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় কাউন্সিলর পদ থেকে। তাদের জায়গায় ফাহিম ও ফারুককে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। সে পথ ধরেই ফারুক সভাপতি হন।

তবে তার বছর পূর্তির আগে সে একই পথ ধরে সরে যেতে হলো তাকে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পদ হারানোর পর ফারুক আহমেদের দেশত্যাগের তথ্যটি গুজব

আপডেট : ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫