মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসায়ী, দখলবাজ ও একাধিক মাদক মামলার আসামী শয়ন মন্ডল, নয়ন মন্ডল, উজ্জ্বল মন্ডল ও কাজল মন্ডলদেরকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা।
রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার ব্রজের পাড়া এলাকাবাসীর আয়োজনে শ্রীনগর সরকারী কলেজের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ করে।

মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, শ্রীনগর সরকারী কলেজ, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ এবং শ্রীনগর সরকারী গালর্স স্কুলের সামনে দীর্ঘদিন যাবৎ ব্রজেরপাড়া গ্রামের মৃত শ্যামল মন্ডলের ছেলে শয়ন মন্ডল, নয়ন মন্ডল, উজ্জ্বল মন্ডল কাজল মন্ডল ও কুখ্যাত মাদক সম্রাট ধর্ম মন্ডলগং মাদক ব্যবসা করে আসছে। এব্যাপারে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রেকর্ড হওয়ার তারা গ্রেফতার হয় এবং জামিনে পূনরায় ব্যাপক মাদক ব্যবসা শুরু করে আসছে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ উঠতি বয়সী যুবক যুবতীরা তাদের মাধ্যমে নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যায়। ইতিপূর্বে ব্রজেরপাড়ার শশী মন্ডল পরিবার এই কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় শয়ন মন্ডল, নয়ন মন্ডল, উজ্জ্বল মন্ডল ও কাজল মন্ডলগং তাদের লোকজন নিয়ে শশী মন্ডলের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এদের বিরুদ্ধে প্রশাসনিক কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর ব্রজের পাড়া গ্রামের কমল মন্ডল, শশী মন্ডল, শ্রীনগর কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম নয়ন, ইলমা আক্তার, রাফিয়া খান, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুই ইসলাম, সানজানা আক্তার, জুম্মান শেখ, প্রকাশ মন্ডলসহ প্রায় তিন শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

সুমন আহমেদ (শ্রীনগর মুন্সীগঞ্জ) প্রতিনিধি 



















