ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে

মাহফুজা আক্তার | ফাইল ছবি

প্যারাগুয়েতে ১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেসে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের।

গত সোমবার ভোররাত ৪টায় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তাদের। বাফুফে সূত্রের খবর, মাহফুজা আক্তার বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। অন্য দুজন অবশ্য প্যারাগুয়ের ফ্লাইট ধরেছেন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে মাহফুজার বিমানবন্দর থেকে ফেরার খবর চাউর হয়। তবে কেউ এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে বাফুফের একাধিক কর্মকর্তা জানান, তারা জানতে পেরেছেন মাহফুজা প্যারাগুয়ে যেতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি বাসায় ফিরে গেছেন। কেন যেতে পারেননি এ বিষয়ে তারাও ধোঁয়াশায় রয়েছেন।

সূত্রে জানা গেছে, বিদায়ি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহফুজাকে। যুব মহিলা লিগের সম্পাদক ছিলেন মহিলা ফুটবলের এই চেয়ারম্যান। যার কারণে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে

আপডেট : ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫