ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য: লায়ন গনি মিয়া বাবুল

লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্রিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা বাড়াতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত “প্রিয়তমা” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন পুরুষের কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা। অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তম মানুষ অনুপ্রেরণা ও শক্তি জোগায়। তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি প্রসারিত করতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত।

সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ ছাড়াও দেশের শতাধিক কবি-সাহিত্যিক সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য: লায়ন গনি মিয়া বাবুল

আপডেট : ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫