সংগৃহীত ছবি
জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। উভয় দেশই পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অন্যতম।
পাকিস্তানও পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে
সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে।
পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে— চুক্তি অনুযায়ী নিজেদের (পাকিস্তানের) পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যেকোনও চেষ্টা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে ‘সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত (অর্থাৎ পরমাণু) শক্তি দিয়ে’।

সংবাদ৩৬০ ডেস্কঃ 



















