রোববার (২১ এপ্রিল) জাগো নারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরীর জন্মদিন উপলক্ষে জাগো নারী ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, স্মৃতিচারণ, এবং উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।

এতে সূদুর আমেরিকা থেকে চেয়ারপারসন নূর উন নাহার মেরী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সবার দোয়া ও ভালোবাসায় সিক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারভিন নাসের ভাসানী, সভাপতি মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ এবং প্রধান উপদেষ্টা জাগো নারী ফাউন্ডেশন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান, ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাহিদ রোখসানা, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তৌহিদুল বাশার, উপদেষ্টা, জাগো নারী ফাউন্ডেশন, কেন্দ্রীয় শাখা, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মির্জা আশরাফুল ইসলাম, সাবেক উপ-পরিচালক, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, মিসেস সুলতানা হায়দার, বিশিষ্ট নৃত্যশিল্পী ও উপদেষ্টা, জাগো নারী ফাউন্ডেশন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি মুশতারি বেগম, সহ-সভাপতি সানোয়ার হোসাইন, নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ চৌধুরী, পরিচালক ইলা বিশ্বাস, হালিমা ইয়াসমিন, শাহনাজ পারভিন, সিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগো নারী ফাউন্ডেশন এর কো-চেয়ারম্যান কবি সাহিত্যিক ও সংগঠক নাজনীন তৌহিদ।

মোঃ সামছুল আরেফীন, স্টাফ রিপোর্টার 



















