বানারীপাড়ায় “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্যকে সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মেলার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সাংবাদিক জাকির হোসেন ও ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফখরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা, ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা র্যাফেল ড্র’র বিজয়ীদের মাঝে ফ্রিজ, ডিপফ্রিজ, গুগল স্মার্ট টিভিসহ ৩০টি আকর্ষনীয় পুরুস্কার বিতরণ করা হয়।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 



















