ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাট উপহার দিয়ে সাকিবকে বিদায় জানালেন বিরাট কোহলি

সংগৃহীত ছবি

কানপুরে সম্ভবত ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন সাকিব আল হাসান। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে তিনি আনুষ্ঠানিক বিদায় নিতে পারবেন কিনা- সেটা এখনও পুরোপুরি অনিশ্চিত। তবে আপাতত ভারত সফর দিয়ে বিদেশের মাটিতে শেষ টেস্ট খেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাই কানপুরে ৭ উইকেটের পরাজয় শেষে সময়টা হয়ে উঠল সাকিবের।

বাংলাদেশের বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডারকে ব্যাট উপহার দেন ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি। এ ছাড়া কোহলির সঙ্গে খুনশুটিতে মেতে উঠতে দেখা যায় সাকিবকে। ঋষভ পান্তও তাকে ব্যাট উপহার দিয়েছেন।

উপহার দিয়ে সাকিবকে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত।

কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে দেশের মাটিতে শেষ খেলার ইচ্ছে প্রকাশ করেন সাকিব। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। অবসর ঘোষণায় সেই টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাকিব।

তবে তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় সে ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই দেশে ফিরতে বিসিবির কাছে নিরাপত্তা চান সাকিব। তবে তার নিশ্চয়তা দিতে পারেননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

তাই ধরে নেওয়া হচ্ছে ভারতের মাটিতেই সাকিব খেলেছেন ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। অনেকটা অপ্রত্যাশিতভাবে নীরবে-নিভৃতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় হলো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের!

১৭ বছরের ক্যারিয়ারে ৭১ টেস্টের ১৩০ ইনিংসে ৩৭.৭৭ গড়ে করেছেন ৪৬০৯ রান। সেঞ্চুরি ৫টি, হাফ সেঞ্চুরি ৩১টি। সর্বোচ্চ রান ২১৭। ৩১.৭২ গড়ে উইকেট শিকার করেছেন ২৪৬। ৫ উইকেট নেন ১৯ বার, ৪ উইকেট ১১ বার এবং এক ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেন ২ বার।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

ব্যাট উপহার দিয়ে সাকিবকে বিদায় জানালেন বিরাট কোহলি

আপডেট : ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪