ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন; সভাপতি মোস্তফা তালুকদার, সম্পাদক পদে নুসরাত নির্বাচিত

কমিউনিটি ক্লিনিকে কর্মরত পেশাজীবীদের সংগঠন পিরোজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মামুন শেখের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলার সাতটি উপজেলার বিভিন্ন সিএইচসিপি নেতৃবৃন্দ। এই সময় জেলা সিএইচসিপি এসোসিয়েশনের দীর্ঘ দিনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সন্ধ্যার পরে সিএইচসিপি অসীম কুমারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি ও সম্পাদক পদের মধ্যে শুধু সভাপতি পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয় । সাতটি উপজেলা থেকে নির্ধারিত সভাপতি ও সম্পাদকের ১৪ জন ভোটারের মধ্যে ১২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে ইন্দুরকানী উপজেলার সিএইচসিপি মামুন শেখ চার ভোট এবং কাউখালী উপজেলার সিএইচসিপি
মো: মোস্তফা তালুকদার আট ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেছারাবাদ উপজেলার সিএইচিসপি নুসরাত জাহান সুমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

পরবর্তী বৈঠকে সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত দু’বছর মেয়াদী এ পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান সিএইচসিপি নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিএইচসিপিদের স্বার্থ সংরক্ষণে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন; সভাপতি মোস্তফা তালুকদার, সম্পাদক পদে নুসরাত নির্বাচিত

আপডেট : ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫