২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর তেপান্তর পাবলিব লাইব্রেরীর উদ্যোগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সাংগঠনের কার্যালয়ে তেপান্তর পাবলিক লাইব্রেরীর সভাপতি সাংবাদিক মোঃ শাহনেওয়াজ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ফ ম রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের বিশ্ব সাহিত্য কেন্দ্রর লাইব্রেরী কর্মকর্তা নাহিদ সরদার।

এ প্রতিযোগিতায় কবি ও লেখক সুমন শাহনেওয়াজের লেখা “একুশ এলে বর্ণমালা কাঁদে” শিরোনাম কবিতা আবৃত্তি করে পিরোজপুর স্বর বৃত্ত একাডেমির শিক্ষার্থীরা।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















