ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত

পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের মাটিভাঙ্গা রুহিতলাবুনিয়া নামক স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত

আপডেট : ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫